ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতির সঙ্গে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা হায়দার আলী

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদের সঙ্গে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হায়দার আলী।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের হালদারপাড়া রাধা গোবিন্দ মন্দির ও ভদ্রঘাট বাজারের সাহা পাড়া সার্বজনীন মন্দির পরিদর্শন করেন তারা। এ সময় রোমানা মাহমুদ ব্যক্তিগত অর্থায়নে পূজামণ্ডপগুলোতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

পরিদর্শনকালে পূজার আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতারা। এ সময় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্‌যাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হায়দার আলী বলেন, “আমাদের ইউনিয়নে হিন্দু-মুসলমান দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করে আসছেন। আমরা চাই, সবাই যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন। জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এবং আয়োজকদের খোঁজখবর নিয়েছেন। আমরা সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি। এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

এ সময় বিদ্যুৎমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, সহসভাপতি আব্দুল আলিম খান, ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুস সামাদ, জেলা ছাত্রদলের সাবেক সদস্য মির্জা সম্রাট, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন, ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মুন্না সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতির সঙ্গে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা হায়দার আলী

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদের সঙ্গে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হায়দার আলী।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের হালদারপাড়া রাধা গোবিন্দ মন্দির ও ভদ্রঘাট বাজারের সাহা পাড়া সার্বজনীন মন্দির পরিদর্শন করেন তারা। এ সময় রোমানা মাহমুদ ব্যক্তিগত অর্থায়নে পূজামণ্ডপগুলোতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

পরিদর্শনকালে পূজার আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতারা। এ সময় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্‌যাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হায়দার আলী বলেন, “আমাদের ইউনিয়নে হিন্দু-মুসলমান দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করে আসছেন। আমরা চাই, সবাই যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন। জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ পূজামণ্ডপ পরিদর্শন করেছেন এবং আয়োজকদের খোঁজখবর নিয়েছেন। আমরা সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি। এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

এ সময় বিদ্যুৎমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, সহসভাপতি আব্দুল আলিম খান, ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুস সামাদ, জেলা ছাত্রদলের সাবেক সদস্য মির্জা সম্রাট, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন, ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মুন্না সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত