শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৫ নম্বর চান্দাইকোনা ইউনিয়নের ২৩টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. বাদশা ফাহাদ আব্বাসী। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনে সামর্থ্য অনুযায়ী নগদ অর্থসহায়তা প্রদান করেন।
রোববার (১৮ অক্টোবর) প্রথম দিনে ইউনিয়নের ১৩টি এবং সোমবার (১৯ অক্টোবর) দ্বিতীয় দিনে আরও ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। দুই দিনে ইউনিয়নের সবকটি পূজামণ্ডপে গিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে বাদশা ফাহাদ আব্বাসী বলেন, গত দুই বছরের ধারাবাহিকতায় এবারও চান্দাইকোনা ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছি। সামর্থ্য অনুযায়ী পূজা উদযাপনে সহযোগিতা করেছি। তাদের ভালোবাসা, সম্মান ও আন্তরিকতায় আমি গভীরভাবে অনুপ্রাণিত।
তিনি আরও বলেন, দল-মত ও ধর্মের ভিন্নতা থাকলেও আমরা সবাই বাংলাদেশি। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন আরও শক্তিশালী করতে হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চান্দাইকোনা ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. বুলবুল ইসলাম, সদস্য সচিব এসএম শাহাদাৎ ইসলাম, সদস্য মো. সবুজ আহমেদ, মো. রিপন আহমেদ, জাহিদ সরকার ওমর, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. ফাহিম মুনতাসীর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাওছার ফারাজী, চান্দাইকোনা ইউনিয়ন শাখার সিনিয়র সহসভাপতি জাকির হোসেন সরকার, সহসভাপতি এসএম মোবারক হোসেন হৃদয়, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আল-আমিন, ছাত্রনেতা সিফাতুল্লাহ শেখ রাফিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৫ নম্বর চান্দাইকোনা ইউনিয়নে মোট ২৩টি পূজামণ্ডপ রয়েছে। দুই দিনে এসব মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে সবগুলোতেই উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন চেয়ারম্যান পদপ্রার্থী বাদশা ফাহাদ আব্বাসী। এ সময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন