খাগড়াছড়ির পানছড়িতে দুর্গম পাহাড়ি অঞ্চলের শীতার্ত অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ৩ বিজিবি’র উপশাখা সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপক্স)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে শতাধিক শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপক্স) এর সাধারণ সম্পাদক মিসেস উম্মে আসমা উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।
বিতরণকালে ৩ বিজিবি লোগাং জোনের উপ-অধিনায়ক মেজর এস.এম. ইমরুল কায়েস বলেন, “সীমান্ত পরিবার কল্যাণ সমিতি একটি কল্যাণমূখী প্রতিষ্ঠান। প্রতি বছর এ সংগঠন আর্তমানবতার সেবায় শীতার্ত অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে। উপশাখা সীপক্স, পানছড়ি এর পক্ষ থেকে পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।”

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন