ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

বড়লেখায় চুরি হওয়া বৈদ্যুতিক তারসহ ৪ জন গ্রেফতার

মৌলভীবাজারের বড়লেখায় পল্লী বিদ্যুতের কাজে ব্যবহৃত চুরি হওয়া প্রায় ৪০০ মিটার বৈদ্যুতিক তার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, বড়লেখা থানাধীন উত্তর চৌমুহনায় শাহবাজপুর রোডের ব্রিজ সংলগ্ন ফয়েজ মেম্বারের ভাড়া করা ঘরে মেসার্স এম আলগমীর নামের একটি লাইসেন্সপ্রাপ্ত পল্লী বিদ্যুৎ রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান বৈদ্যুতিক তার ও বিভিন্ন মেরামত সামগ্রী মজুদ করে রাখে। গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে ১৯ সেপ্টেম্বর সকাল ১০টার মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা চোরেরা প্রতিষ্ঠানটির মজুদ ঘরের সামনে খোলা জায়গা থেকে পিডিবি ডক মার্লিন, আইটেম নং-ডি২৭ মডেলের প্রায় ৪০০ মিটার বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া তারের আনুমানিক মূল্য ১ লাখ ৯৪ হাজার টাকা।

এ ঘটনায় ২০ সেপ্টেম্বর বড়লেখা থানায় মামলা নম্বর-১৯, ধারা ৩৭৯ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পর চোরাই মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে বড়লেখা থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ কামরুল ইসলামের নেতৃত্বে এএসআই সন্তোষ কুমার বিশ্বাস, এএসআই কাওছার আহমদসহ পুলিশের একটি দল বিয়ানীবাজার থানা এলাকায় অভিযান চালায়।

অভিযানে রাফি (২০), মো. সোহেল রানা, কামরুল হাসান মিলন ও মো. জুয়েল আহমদ (২৮) নামে চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া প্রায় ৪০০ মিটার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৯৪ হাজার টাকা।

গ্রেফতার চার আসামিকে রোববার (২০ সেপ্টেম্বর) বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বড়লেখায় চুরি হওয়া বৈদ্যুতিক তারসহ ৪ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত