ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

বর্ষায় কাদায় একাকার সড়ক, ভোগান্তিতে শিক্ষার্থীরা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর আমিরাবাদ ঘোনা পাড়া টংকাবতী সেতু থেকে উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে কাঁচা। বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে সড়কটি কাদা ও পানিতে একাকার হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের। সড়কটি ব্রিক সলিং করে উন্নয়নের দাবি জানিয়েছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দিয়ে প্রতিদিন এলাকার মানুষ ও শিক্ষার্থীরা চলাচল করেন। শুকনো মৌসুমে কোনোভাবে চলাচল করা গেলেও বর্ষায় সড়কের বিভিন্ন অংশে কাদা জমে যায়। এতে পায়ে হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়ে। বিশেষ করে বিদ্যালয়ে যাতায়াতের সময় শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়।

উত্তর আমিরাবাদ ঘোনা পাড়া জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আমিন বলেন, ‘এই এলাকার ছেলে-মেয়েরা প্রতিদিন কষ্ট করে এই সড়ক দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। কাঁচা রাস্তাটির কারণে বর্ষায় তাদের দুর্ভোগ আরও বেড়ে যায়। দ্রুত সড়কটি ব্রিক সলিং বা পাকা করা হলে এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা উপকৃত হবে।’

ঘোনা পাড়ার বাসিন্দা মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তা দিয়ে চলাচল করছি। বর্ষাকালে রাস্তায় কাদা জমে থাকায় চলাচলের সময় মানুষ পা পিছলে পড়ে যায়। শিক্ষার্থীদের কাপড়-চোপড়ও কাদা-পানিতে নষ্ট হয়ে যায়। তাই সড়কটি দ্রুত উন্নয়নের জন্য স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’

স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা জানান, উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়ে যাতায়াতের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত সড়কটি ব্রিক সলিং করে উন্নয়ন করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে বলে আশা করছেন তাঁরা।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বর্ষায় কাদায় একাকার সড়ক, ভোগান্তিতে শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত