ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে মসজিদ, মন্দির, স্কুল ও কবরস্থানে গাছ লাগাচ্ছেন ইঞ্জিনিয়ার সাব্বির

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিভিন্ন ধর্মীয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. সাব্বির আহমেদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) তিনি উপজেলার বিভিন্ন স্থানে ফলজ ও বনজ গাছের প্রায় ৩ শতাধিক চারা রোপণ ও বিতরণ করেন। এ কর্মসূচির আওতায় উপজেলা মডেল মসজিদ, ক্ষীরতলা কবরস্থান, নলকা ইডিএন উচ্চ বিদ্যালয়, আল বারাকা একাডেমি ও প্রতাপদীঘি শ্মশানসহ বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়।

ইঞ্জিনিয়ার মো. সাব্বির আহমেদ বলেন, ‘কার্বন নিঃসরণ কমানো এবং মানুষ ও পশুপাখির জন্য ফলের ব্যবস্থা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। এ লক্ষ্যেই উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম চালানো হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ধর্মীয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচি অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রায়গঞ্জে মসজিদ, মন্দির, স্কুল ও কবরস্থানে গাছ লাগাচ্ছেন ইঞ্জিনিয়ার সাব্বির

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিভিন্ন ধর্মীয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. সাব্বির আহমেদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) তিনি উপজেলার বিভিন্ন স্থানে ফলজ ও বনজ গাছের প্রায় ৩ শতাধিক চারা রোপণ ও বিতরণ করেন। এ কর্মসূচির আওতায় উপজেলা মডেল মসজিদ, ক্ষীরতলা কবরস্থান, নলকা ইডিএন উচ্চ বিদ্যালয়, আল বারাকা একাডেমি ও প্রতাপদীঘি শ্মশানসহ বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়।

ইঞ্জিনিয়ার মো. সাব্বির আহমেদ বলেন, ‘কার্বন নিঃসরণ কমানো এবং মানুষ ও পশুপাখির জন্য ফলের ব্যবস্থা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। এ লক্ষ্যেই উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম চালানো হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ধর্মীয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচি অব্যাহত থাকবে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত