ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
খোলা বার্তা

সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের সলঙ্গায় কিশোরীকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন এক কিশোরের মা। 

তাঁর দাবি, প্রেমের সম্পর্কের জেরে কিশোরী নিজেই তাঁদের বাড়িতে এসেছিল। পরে সে আত্মগোপনে যায়। অথচ এ ঘটনায় তাঁর ছেলেসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপহরণ মামলা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতী এলাকায় খোলা বার্তা অনলাইন গণমাধ্যমের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন কিশোর জাকারিয়ার মা মোছা. সাফি খাতুন।

সংবাদ সম্মেলনে সাফি খাতুন বলেন, সলঙ্গা থানার দবিরগঞ্জ এলাকার জার্মানপ্রবাসী জাহিদুল ইসলামের ছেলে জাকারিয়া (১৭) ও একই থানার আগুরপুর এলাকার মনিরুল ইসলাম মিলন সরকারের মেয়ে মিরা আক্তার মাহির (১৫) মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মাহি বিয়ের দাবিতে তাঁদের বাড়িতে আসে। বিষয়টি মাহির পরিবারকে জানানো হলে তাঁরা মেয়েকে বাড়িতে নিয়ে যান এবং মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।

সাফি খাতুনের দাবি, এরপর মাহি নিজেই জাকারিয়াকে উৎসাহিত করে আত্মগোপনে রয়েছে। তবে এ ঘটনায় মাহির বাবা বাদী হয়ে তাঁদের পরিবারের বিরুদ্ধে অপহরণ মামলা করেন।

তিনি আরও অভিযোগ করেন, মামলার আসামিরা হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পরও মাহির চাচা মিন্টু সরকার পুলিশ দিয়ে নিয়মিত তাঁদের হয়রানি করছেন।

সংবাদ সম্মেলনে সাফি খাতুন বলেন, ‘আমরা চাই, প্রশাসন অহেতুক আমাদের হয়রানি না করে আমার সন্তানকে উদ্ধার করে ফিরিয়ে দিক। আমার ছেলের সঙ্গে যদি মেয়েটিও থেকে থাকে, তাকেও উদ্ধার করার অনুরোধ করছি।’

তিনি প্রশাসনের কাছে প্রকৃত ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং তাঁর ছেলেকে উদ্ধারে সহযোগিতা কামনা করেন।

তবে এসব অভিযোগের বিষয়ে মেয়েটির পরিবার, মামলার বাদী ও সংশ্লিষ্ট পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত