সিরাজগঞ্জের রায়গঞ্জে রাস্তার দু’পাশের আগাছা ও জঙ্গল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রায়গঞ্জ পৌর সভার লক্ষীকোলা ব্রিজ থেকে ভাতারিয়া সড়কের দু’পাশে আগাছা ও জঙ্গল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সামছুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. প্যারিস খান, সহসভাপতি লেলিন খান, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান এবং রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উদ্বোধনকালে সংসদ সদস্য ভিপি আয়নুল হক বলেন, লক্ষ্মীখোলা ব্রিজ থেকে ভাতারিয়া সড়কের দু’পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে চলাচলের পরিবেশ সুন্দর ও নিরাপদ করা সম্ভব। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
পরে উপজেলা বিএনপির নেতাকর্মীরা সড়কের দু’পাশের আগাছা ও জঙ্গল পরিষ্কারের কাজে অংশ নেন। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানান।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন