ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে ৯৩ পূজামণ্ডপে ৫৫.৮ টন চালসহ এমপির নগদ সহায়তা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯৩টি পূজামণ্ডপে ৫৫ দশমিক ৮ টন চালের সরবরাহ আদেশ (ডিও) বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি মণ্ডপে ২ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব ডিও বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন সরকারের নেতৃত্বে ৯৩টি পূজামণ্ডপের নেতৃবৃন্দ ডিও গ্রহণ করেন। প্রতিটি মণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এতে মোট ৫৫ হাজার ৮০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়।

এ ছাড়া সংসদ সদস্য মো. আয়নুল হকের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ২ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়। ৯৩টি মণ্ডপে এ সহায়তার মোট পরিমাণ ১ লাখ ৮৬ হাজার টাকা।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদির, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাম সরকার বিপ্লব ও সহসভাপতি সঞ্জয় চন্দ উপস্থিত ছিলেন।

এ সময় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

রায়গঞ্জে ৯৩ পূজামণ্ডপে ৫৫.৮ টন চালসহ এমপির নগদ সহায়তা

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯৩টি পূজামণ্ডপে ৫৫ দশমিক ৮ টন চালের সরবরাহ আদেশ (ডিও) বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি মণ্ডপে ২ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব ডিও বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন সরকারের নেতৃত্বে ৯৩টি পূজামণ্ডপের নেতৃবৃন্দ ডিও গ্রহণ করেন। প্রতিটি মণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এতে মোট ৫৫ হাজার ৮০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়।

এ ছাড়া সংসদ সদস্য মো. আয়নুল হকের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ২ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়। ৯৩টি মণ্ডপে এ সহায়তার মোট পরিমাণ ১ লাখ ৮৬ হাজার টাকা।

অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদির, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাম সরকার বিপ্লব ও সহসভাপতি সঞ্জয় চন্দ উপস্থিত ছিলেন।

এ সময় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত