বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচন হবে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে। এটি সকলের মত প্রকাশের নির্বাচন হবে এবং জামায়াত ক্ষমতায় এলে কাউকে নির্যাতন করা হবে না।
শনিবার (১৫ নভেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নে গুনবতী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “এদেশের মানুষ এক নতুন বাংলাদেশ দেখবে, যেখানে সন্ত্রাস ও দুর্নীতি থাকবে না। জামায়াতের দুইজন মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। আমি নিজেও গ্রেফতারের পর তদন্তে দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি।”
ডা. তাহের আরও বলেন, বিএনপি এক সময় বৃহত্তম দল হলেও এখন শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় হয়নি। তুলনায় জামায়াত জনপ্রিয়তা অর্জন করেছে, যা ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচনের মাধ্যমে প্রমাণিত।
জনসভায় উপস্থিত ছিলেন গুনবতী ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ ইউসুফ মেম্বার, উপজেলা জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, সমাজসেবক এবং স্থানীয় কয়েক হাজার মানুষ।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন