ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ধুনটের বিজ্ঞানী ড. আব্দুল লতিফ

বিশ্ব বিজ্ঞান একাডেমির আজীবন ফেলো নির্বাচিত ধুনটের বিজ্ঞানী ড. আব্দুল লতিফ

বিশ্ব বিজ্ঞান একাডেমির (টিডব্লিউএএস) আজীবন ফেলো নির্বাচিত হয়েছেন বগুড়ার ধুনট উপজেলার কৃতী সন্তান বিশিষ্ট বিজ্ঞানী ড. আব্দুল লতিফ। আন্তর্জাতিক পর্যায়ে বিজ্ঞান ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

সম্প্রতি দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের (TWAS) বার্ষিক সাধারণ সভায় বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীদের মধ্য থেকে তাঁকে আজীবন ফেলো হিসেবে নির্বাচিত করা হয়। চলতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৮৭ জন বিজ্ঞানী এ মর্যাদাপূর্ণ ফেলোশিপ অর্জন করেছেন।

তাঁদের মধ্যে বাংলাদেশের সাতজন গবেষক ও বিজ্ঞানী রয়েছেন। তাঁদের একজন ড. আব্দুল লতিফ। বাংলাদেশের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার ক্ষেত্রে এ অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ড. আব্দুল লতিফ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সাবেক পরিচালক। বর্তমানে তিনি সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের রাইস রিসার্চ সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে ধান গবেষণা ও কৃষিবিজ্ঞানের উন্নয়নে কাজ করে আসছেন তিনি।

বিজ্ঞানী ড. আব্দুল লতিফের জন্মস্থান বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী গ্রাম। আন্তর্জাতিক পর্যায়ে এমন মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করায় তাঁর নিজ উপজেলা ধুনটসহ বগুড়ার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। তাঁর এ অর্জন দেশের তরুণ গবেষক ও বিজ্ঞানীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ধুনটের বিজ্ঞানী ড. আব্দুল লতিফ

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

বিশ্ব বিজ্ঞান একাডেমির (টিডব্লিউএএস) আজীবন ফেলো নির্বাচিত হয়েছেন বগুড়ার ধুনট উপজেলার কৃতী সন্তান বিশিষ্ট বিজ্ঞানী ড. আব্দুল লতিফ। আন্তর্জাতিক পর্যায়ে বিজ্ঞান ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

সম্প্রতি দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের (TWAS) বার্ষিক সাধারণ সভায় বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীদের মধ্য থেকে তাঁকে আজীবন ফেলো হিসেবে নির্বাচিত করা হয়। চলতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৮৭ জন বিজ্ঞানী এ মর্যাদাপূর্ণ ফেলোশিপ অর্জন করেছেন।

তাঁদের মধ্যে বাংলাদেশের সাতজন গবেষক ও বিজ্ঞানী রয়েছেন। তাঁদের একজন ড. আব্দুল লতিফ। বাংলাদেশের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার ক্ষেত্রে এ অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ড. আব্দুল লতিফ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সাবেক পরিচালক। বর্তমানে তিনি সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের রাইস রিসার্চ সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে ধান গবেষণা ও কৃষিবিজ্ঞানের উন্নয়নে কাজ করে আসছেন তিনি।

বিজ্ঞানী ড. আব্দুল লতিফের জন্মস্থান বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী গ্রাম। আন্তর্জাতিক পর্যায়ে এমন মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করায় তাঁর নিজ উপজেলা ধুনটসহ বগুড়ার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। তাঁর এ অর্জন দেশের তরুণ গবেষক ও বিজ্ঞানীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত