বগুড়ার ধুনট উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মো. মাসুদ পারভেজ (৩৬) নামে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার সরোয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মনসুর শোয়াইব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
জরিমানাপ্রাপ্ত মাসুদ পারভেজ ধুনট পৌর এলাকার অফিসারপাড়ার বাসিন্দা। তিনি আব্দুর ছাত্তারের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মনসুর শোয়াইব বলেন, অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে মাটি কাটা ও মাটির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন