ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

৭১ ও ২৪-এর পরাজিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শামা ওবায়েদের

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে পরাজিত শক্তি আবারও ঐক্যবদ্ধ হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নৈরাজ্য ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরকান্দার শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় শামা ওবায়েদ ইসলাম বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় ঐক্য ও রাজনৈতিক প্রেক্ষাপটে এ দিনের গুরুত্ব অপরিসীম। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ও ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন।

তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জাতীয় ঐক্য সুসংহত রাখতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অপশক্তি যাতে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি আলিমুজ্জামান সেলু, মাহাবুব আলী মিয়া ও আশরাফ মুন্সী এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়াবুর রহমান মাসুদুর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম বাবু, সদস্যসচিব নাজমুল হোসাইন রাজু, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন হেলাল, সদস্যসচিব মো. জাহিদ মাতুব্বরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দলের সাংগঠনিক ঐক্য জোরদার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

৭১ ও ২৪-এর পরাজিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শামা ওবায়েদের

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত