সিরাজগঞ্জে সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’-এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া তিন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) শহরের এসএস রোডে অবস্থিত ডব্লিউএফ রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা হলেন—বেলকুচির মোছা. উম্মে হাফসা খাতুন, উল্লাপাড়ার মো. আরিফুল ইসলাম এবং কামারখন্দের মো. খাইরুল ইসলাম। তাঁদের প্রত্যেককে শুভেচ্ছা স্মারক ও আর্থিক অনুদান দেওয়া হয়।
মো. শাহাদৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নূর-এ-আজম সিদ্দিক।
এ সময় সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মো. আরিফুর রহমান, আরিফ হোসেন, যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম মোস্তফা রুবেল, ইসমাইল হোসেন রুবেল, ছামিদুল ইসলাম, শহিদুল ইসলাম, রানা সরকার, ফিজার আহমেদ, মাসুদ রানা, রাব্বি, সোহেল রানা সোহাগ, ইমরান, সাগরসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে লটারির আয়োজন করা হয়। এতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে ‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন