ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

মৃত স্বজনের বাড়ি যাওয়া হলো না, রায়গঞ্জে খাদে উল্টে গেল অ্যাম্বুলেন্স

সড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা। মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ল রোগীবাহী অ্যাম্বুলেন্স। এতে চালকসহ সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিকাপুর এলাকায় আরআর স্পিনিং মিলের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী অ্যাম্বুলেন্সটিতে চালকসহ ১২ জন ছিলেন। কালিকাপুর এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি প্রথমে সড়কের ডিভাইডারে ধাক্কা খায়। এরপর মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে। এতে সাতজন আহত হন।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও রায়গঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত এক নারীকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়।

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার শাহাদাত হোসেন জানান, অ্যাম্বুলেন্সের যাত্রীদের এক নিকটাত্মীয় মারা যাওয়ায় তাঁরা ঢাকা থেকে রংপুর যাওয়ার জন্য গাড়িটি ভাড়া করেছিলেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আতিক জানান, সকাল ৭টা ২০ মিনিটের দিকে আরআর স্পিনিং মিলের সামনে দুর্ঘটনাটি ঘটে। এতে সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে এসআই আতিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মৃত স্বজনের বাড়ি যাওয়া হলো না, রায়গঞ্জে খাদে উল্টে গেল অ্যাম্বুলেন্স

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত