আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব খন্দকারের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে নিজ এলাকা হাট ইচলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে স্থানীয় সর্বস্তরের জনসাধারণের পাশাপাশি সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির নেতাকর্মী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব খন্দকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনসেবার বিষয়ে তাদের মতামত শোনেন।
উঠান বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব খন্দকার বলেন, আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। ঘুড়কা ইউনিয়নের মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করতে চাই। নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে প্রতিটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার চেষ্টা করব। এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সেবার উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করব। আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা নিয়ে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই।
উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দারা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন