ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মাহবুব, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীন রেজা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন, পৌর যুবদলের সাবেক সভাপতি ইকবাল হাসান দুলাল।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব, তাৎপর্য এবং বাংলাদেশের জাতীয় জীবনে এ দিবসের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মাহবুব, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীন রেজা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন, পৌর যুবদলের সাবেক সভাপতি ইকবাল হাসান দুলাল।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব, তাৎপর্য এবং বাংলাদেশের জাতীয় জীবনে এ দিবসের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত