ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

ধুনটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

বগুড়ার ধুনটে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ধুনট উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন জাতীয় ঐক্য, গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার চেতনাকে ধারণ করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ও দেশপ্রেমের আদর্শ বুকে ধারণ করে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের মধ্যে বিভেদ ভুলে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী ও শেরপুর ধুনটের প্রবীণ রাজনীতিবীদ ও বিএনপি নেতা গোলাম মাহবুব প্যারিস।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন, সাধারণ সম্পাদক আবুল মনসুর আহমেদ পাশা, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও মুনজিল হক, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহিন, আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, রাশেদুজ্জামান উজ্জ্বল, আব্দুল কাউয়ুম টগরসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

ধুনটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

বগুড়ার ধুনটে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ধুনট উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন জাতীয় ঐক্য, গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার চেতনাকে ধারণ করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ও দেশপ্রেমের আদর্শ বুকে ধারণ করে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের মধ্যে বিভেদ ভুলে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী ও শেরপুর ধুনটের প্রবীণ রাজনীতিবীদ ও বিএনপি নেতা গোলাম মাহবুব প্যারিস।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন, সাধারণ সম্পাদক আবুল মনসুর আহমেদ পাশা, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও মুনজিল হক, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহিন, আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, রাশেদুজ্জামান উজ্জ্বল, আব্দুল কাউয়ুম টগরসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত