ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

আফেন্দী নয়, তুহিন চাই স্লোগানে ডোমারে বিএনপি নেতাকর্মীদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে বিএনপি-সমর্থিত জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

ডোমার উপজেলা বিএনপির নেতাকর্মীরা এই মনোনয়ন কোনোভাবেই মেনে নিতে পারছেন না। ফলে স্থানীয় পর্যায়ে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

বিএনপি নেতাকর্মীদের দাবি, বিষয়টি পুনর্বিবেচনা করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিনকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা দিতে হবে। আফেন্দীর মনোনয়ন বাতিল করে তুহিনকে প্রার্থী করার দাবিতে তারা বিক্ষোভ মশাল মিছিল, সড়কে শুয়ে অবস্থান কর্মসূচি এবং খেজুর গাছ প্রতীকের প্রার্থী বয়কটের ঘোষণা দেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ডোমার উপজেলা বিএনপি কার্যালয় থেকে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বিশাল মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলগেট মোড়ে এসে প্রতিবাদ সভায় পরিণত হয়। সভায় বক্তারা জোটের প্রার্থী হিসেবে খেজুর গাছ প্রতীকের মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর মনোনয়ন বাতিল করে ধানের শীষ প্রতীকে ইঞ্জিনিয়ার তুহিনকে প্রার্থী ঘোষণার জোর দাবি জানান।

বক্তারা বলেন, ডোমার–ডিমলা এলাকায় বিএনপির শক্তিশালী ভোটব্যাংক রয়েছে। ইঞ্জিনিয়ার তুহিনকে মনোনয়ন দেওয়া হলে এই আসনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করতে পারবে। অপরদিকে খেজুর গাছ প্রতীকের প্রার্থীর এ এলাকায় উল্লেখযোগ্য ভোটব্যাংক ও সাংগঠনিক শক্তি নেই। ফলে আফেন্দীকে প্রার্থী করা হলে আসনটি হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিন সন্ধ্যায় পাঙ্গা মটুকপুর ইউনিয়ন বিএনপির নেতা বাবুর নেতৃত্বে পৃথক একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিকেলে ডোমার উপজেলার গোমনাতী বাজারেও বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিএনপি নেতাকর্মীরা। এসব কর্মসূচি থেকে আফেন্দীকে বাদ দিয়ে বিএনপির নিজস্ব প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর আলী।

মশাল মিছিল শেষে বিক্ষোভকারীরা সড়কে শুয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইঞ্জিনিয়ার তুহিনকে মনোনয়ন না দেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, তৃণমূল পর্যায়ে ইঞ্জিনিয়ার তুহিনের জনপ্রিয়তা ব্যাপক। তাকে বাদ দিয়ে অন্য কাউকে প্রার্থী ঘোষণা করায় নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করা হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও জানান তারা।

উল্লেখ্য, সোমবার (২৩ ডিসেম্বর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার ও ডিমলা) আসনে বিএনপি-সমর্থিত জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নাম ঘোষণা করা হয়। এর পর থেকেই স্থানীয় বিএনপির তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

আফেন্দী নয়, তুহিন চাই স্লোগানে ডোমারে বিএনপি নেতাকর্মীদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত