ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

আলফাডাঙ্গায় লোকালয়ে পৌরসভার ময়লার ভাগাড়, অপসারণের দাবিতে মানববন্ধন

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হিদাডাঙ্গা এলাকায় বসতবাড়ির পাশে ও জনবহুল স্থানে পৌরসভার বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (৩১ মে) সকাল ৮টায় হিদাডাঙ্গা সুইচ গেট সংলগ্ন সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘হিদাডাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় ময়লা ফেলা বন্ধ করো, জনস্বাস্থ্য রক্ষা করো’ এবং ‘পরিবেশ বাঁচাও, জনদুর্ভোগ কমাও—আবর্জনা ফেলা বন্ধ করো’ লেখা সম্বলিত ব্যানার হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা অভিযোগ করেন, একসময় হিদাডাঙ্গা সুইচ গেট এলাকা স্থানীয়দের বিনোদন ও অবসর কাটানোর অন্যতম স্থান ছিল। কিন্তু বর্তমানে সেখানে পৌরসভার ময়লার ভাগাড় গড়ে ওঠায় পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন আশপাশের বাসিন্দারা।

মানববন্ধনে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর ও ১ নম্বর প্যানেল মেয়র সৈয়দ রোমান আলী, পৌর যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিনিয়র অফিসার আনিসুজ্জামান জনি এবং আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক শরীফ গোলাম মওলাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, একসময় শিশুদের খেলাধুলার স্থান হিসেবে পরিচিত এলাকাটি এখন ময়লার স্তূপে পরিণত হয়েছে। ময়লা খেয়ে কুকুরগুলো আক্রমণাত্মক হয়ে উঠছে, ফলে শিক্ষার্থী ও পথচারীরা আতঙ্ক নিয়ে ওই সড়ক দিয়ে চলাচল করছেন। দ্রুত ময়লার ভাগাড় অন্যত্র স্থানান্তরের দাবি জানান তারা।

এ বিষয়ে আলফাডাঙ্গা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন, “ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। স্থানীয় বাসিন্দারা অনেক কষ্টে রয়েছেন। সহকারী কমিশনার (ভূমি)কে নির্দেশ দেওয়া হয়েছে পৌরসভার বর্জ্য ফেলার জন্য বিকল্প স্থান নির্ধারণ করতে। দ্রুততম সময়ের মধ্যে বর্তমান স্থান থেকে ময়লা ফেলার জায়গা স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হবে।”

মানববন্ধন থেকে এলাকাবাসী জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

আলফাডাঙ্গায় লোকালয়ে পৌরসভার ময়লার ভাগাড়, অপসারণের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত