ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

আলীকদমের পোয়ামুহুরী সীমান্তে গুরুত্বপূর্ণ প্রকল্প পরিদর্শনে উপদেষ্টারা

আলীকদমে নির্মাণাধীন সীমান্ত সড়ক প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে আসেন সরকারের দুই উপদেষ্টা

বান্দরবান জেলার আলীকদম উপজেলাধীন পোয়ামুহুরী সীমান্ত এলাকায় চলমান গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন ও বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে অবহিত হতে সফর করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একাধিক মন্ত্রণালয়ের উপদেষ্টারা।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা আলীকদম উপজেলার মেনদনপাড়া সেনা ক্যাম্পে অবস্থান করেন।

পরবর্তীতে উপদেষ্টারা ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (ইসিবি) কর্তৃক নির্মাণাধীন সীমান্ত সড়ক পরিদর্শন করেন। 

এ সময় ৩৪ ব্রিগেড ও ১৭ ইসিবি-র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মোরনীপাড়া টিওপি সংলগ্ন সীমান্ত সড়কে প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের ফেজ–১ ও ফেজ–২-এর অগ্রগতি, উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।

ব্রিফিং শেষে উপদেষ্টাগণ প্রকল্পের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন কার্যক্রম শেষে তারা ১৭ ইসিবি পোয়ামুহুরী প্রজেক্ট ক্যাম্পে মধ্যাহ্নভোজে অংশ নেন। মধ্যাহ্নভোজ শেষে তাঁরা মেনদনপাড়া আর্মি ক্যাম্প হয়ে হেলিকপ্টারযোগে রাঙ্গামাটি সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা হন।

স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট মহল এই পরিদর্শনকে সীমান্ত অবকাঠামো উন্নয়ন এবং পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আলীকদমের পোয়ামুহুরী সীমান্তে গুরুত্বপূর্ণ প্রকল্প পরিদর্শনে উপদেষ্টারা

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

বান্দরবান জেলার আলীকদম উপজেলাধীন পোয়ামুহুরী সীমান্ত এলাকায় চলমান গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন ও বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে অবহিত হতে সফর করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একাধিক মন্ত্রণালয়ের উপদেষ্টারা।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা আলীকদম উপজেলার মেনদনপাড়া সেনা ক্যাম্পে অবস্থান করেন।

পরবর্তীতে উপদেষ্টারা ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (ইসিবি) কর্তৃক নির্মাণাধীন সীমান্ত সড়ক পরিদর্শন করেন। 

এ সময় ৩৪ ব্রিগেড ও ১৭ ইসিবি-র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মোরনীপাড়া টিওপি সংলগ্ন সীমান্ত সড়কে প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের ফেজ–১ ও ফেজ–২-এর অগ্রগতি, উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।

ব্রিফিং শেষে উপদেষ্টাগণ প্রকল্পের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন কার্যক্রম শেষে তারা ১৭ ইসিবি পোয়ামুহুরী প্রজেক্ট ক্যাম্পে মধ্যাহ্নভোজে অংশ নেন। মধ্যাহ্নভোজ শেষে তাঁরা মেনদনপাড়া আর্মি ক্যাম্প হয়ে হেলিকপ্টারযোগে রাঙ্গামাটি সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা হন।

স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট মহল এই পরিদর্শনকে সীমান্ত অবকাঠামো উন্নয়ন এবং পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত