ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে : ড. শফিকুল ইসলাম মাসুদ

ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, ইনসাফের রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে প্রজন্মের পর প্রজন্ম।

ড. মাসুদ বলেন, “ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমি লড়বো, আমার সন্তান লড়বে, তারপরের সন্তান লড়বে—এই সংগ্রাম যুগের পর যুগ চলবে।” তিনি আরও বলেন, দেশে ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কোনো ধরনের আপস করা হবে না।

তিনি অন্যায়, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই আন্দোলন কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়, বরং এটি একটি প্রজন্মগত সংগ্রাম। জনগণের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।

এ সময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান ড. শফিকুল ইসলাম মাসুদ।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে : ড. শফিকুল ইসলাম মাসুদ

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, ইনসাফের রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে প্রজন্মের পর প্রজন্ম।

ড. মাসুদ বলেন, “ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমি লড়বো, আমার সন্তান লড়বে, তারপরের সন্তান লড়বে—এই সংগ্রাম যুগের পর যুগ চলবে।” তিনি আরও বলেন, দেশে ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কোনো ধরনের আপস করা হবে না।

তিনি অন্যায়, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই আন্দোলন কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়, বরং এটি একটি প্রজন্মগত সংগ্রাম। জনগণের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।

এ সময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান ড. শফিকুল ইসলাম মাসুদ।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত