ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
খোলা বার্তা

কসবায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রিয়াজুল ইসলাম (৩২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোররাতে উপজেলার কুটি চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজুল ইসলাম কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের মামুন মিয়ার ছেলে। তিনি দিনাজপুর জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন এবং ছুটিতে বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোররাতে রিয়াজুল ইসলাম মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে কুমিল্লা–সিলেট মহাসড়ক ধরে নিজ উপজেলা ব্রাহ্মণপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। 

পথিমধ্যে কসবা উপজেলার কুটি চৌমুহনী এলাকায় পৌঁছে কসবা উপজেলা শহর হয়ে নিজ গ্রাম শশীদল যাওয়ার জন্য তিনি কুটি চৌমুহনী থেকে কসবা সড়কে প্রবেশ করেন। এ সময় প্রচণ্ড কুয়াশার কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

ভোরে পথচারী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

কসবায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রিয়াজুল ইসলাম (৩২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোররাতে উপজেলার কুটি চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজুল ইসলাম কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের মামুন মিয়ার ছেলে। তিনি দিনাজপুর জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন এবং ছুটিতে বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোররাতে রিয়াজুল ইসলাম মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে কুমিল্লা–সিলেট মহাসড়ক ধরে নিজ উপজেলা ব্রাহ্মণপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। 

পথিমধ্যে কসবা উপজেলার কুটি চৌমুহনী এলাকায় পৌঁছে কসবা উপজেলা শহর হয়ে নিজ গ্রাম শশীদল যাওয়ার জন্য তিনি কুটি চৌমুহনী থেকে কসবা সড়কে প্রবেশ করেন। এ সময় প্রচণ্ড কুয়াশার কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

ভোরে পথচারী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত