সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার চরাঞ্চলের শিশুরা শিক্ষা ও পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে। বিদ্যালয় থাকলেও শিক্ষক-স্বাস্থ্যকর্মীদের অনিয়মিত উপস্থিতি, অভিভাবকদের অসচেতনতা ও চরম দারিদ্র্যের কারণে শিক্ষা ও মৌলিক স্বাস্থ্যসেবা থেকে পিছিয়ে পড়ছে এসব এলাকার শিশুরা।
জানা গেছে, উপজেলার নাটুয়ারপাড়া, খাসরাজবাড়ী, তেকানী, নিশ্চিন্তপুর, মনসুরনগর, শুভগাছা, মাইজবাড়ী ও চরগিরিশ ইউনিয়নের চরাঞ্চলে শিক্ষা বিস্তারে ১৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তবে দুর্গম যোগাযোগব্যবস্থা ও যথাযথ তদারকির অভাবে এসব প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিয়ে অভিযোগ রয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের অনিয়মিত উপস্থিতিতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা।
স্থানীয়দের অভিযোগ, যাতায়াতের অসুবিধার কারণে অনেক শিক্ষক চরাঞ্চলের বিদ্যালয়ে দায়িত্ব পালনে অনীহা দেখান। অনেকে নিয়মিত বিদ্যালয়ে না এসে বদলির তদবিরে ব্যস্ত থাকেন। ফলে শিক্ষার্থীদের উপস্থিতি কমছে এবং বাড়ছে ঝরে পড়ার হার। দারিদ্র্যের কারণে অনেক শিশু বিদ্যালয়ে যাওয়ার পরিবর্তে মাছ ধরা, কৃষিকাজসহ পরিবারের বিভিন্ন কাজে যুক্ত হচ্ছে। পাশাপাশি পুষ্টিহীনতাও তাদের স্বাভাবিক বেড়ে ওঠায় বাধা সৃষ্টি করছে।
চরছিন্না গ্রামের আমজাদ আলী ও আমির হোসেন বলেন, চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষকরা নিয়মিত না আসায় অনেক সময় শিক্ষার্থীরা পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। এতে প্রাথমিক শিক্ষাব্যবস্থা ব্যাহত হচ্ছে।
চরগিরিশ গ্রামের আবু সবুর উদ্দিন বলেন, যাতায়াতব্যবস্থা ভালো না হওয়ার অজুহাতে শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরা নিয়মিত আসেন না। ফলে এলাকার শিক্ষা ও স্বাস্থ্য কার্যক্রম দিন দিন পিছিয়ে পড়ছে।
এ অবস্থায় চরাঞ্চলের শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল হুদা তালুকদার বলেন, চরাঞ্চলের শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানমুখী করতে অভিভাবকদের নিয়ে সভা-সেমিনার ও উঠান বৈঠক করা হচ্ছে। মূলত অভিভাবকদের সচেতনতার অভাবেই চরাঞ্চলের শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন