সিরাজগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় তদবির বাণিজ্যের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সিরাজগঞ্জ পুলিশ লাইনস মাঠ থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার দ্বিয়ার বৈদ্যনাথ গ্রামের বজলুর রশিদ লিটন (৪৭) ও খোকশাবাড়ি ইউনিয়নের মো. হায়াত আলী (২৮)।
খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান জানান, হায়াত আলীসহ দুজন তাঁর কাছে দাবি করেছেন, এক পরিচিত ব্যক্তির নিয়োগ পরীক্ষা দেখতে তাঁরা পুলিশ লাইনস মাঠে গিয়েছিলেন। তদবিরের উদ্দেশ্যে সেখানে যাননি বলে দাবি তাঁদের। তবে আটক দুজনের বক্তব্য পাওয়া যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, অভিযোগকারী না পাওয়ায় তাঁদের বিরুদ্ধে আপাতত কোনো মামলা হচ্ছে না। সন্দেহভাজন হিসেবে রোববার তাঁদের আদালতে পাঠানো হবে। আটক ব্যক্তিরা বিএনপির সমর্থক বা নেতাকর্মী বলে শুনেছেন জানিয়ে তিনি বলেন, তাঁদের রাজনৈতিক পরিচয় বা পদ-পদবি থাকলে অভিযোগকারী পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখা হতো।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন