জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা, নিবন্ধনের গুণগত মান উন্নয়ন এবং কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম। সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলনকক্ষে উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় জেলা প্রশাসক বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাগরিক সেবা। তাই প্রতিটি জন্ম ও মৃত্যুর তথ্য নির্ভুলভাবে নিবন্ধন করতে হবে।
এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা না করে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
সভায় জেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি নিবন্ধনের গুণগত মান উন্নয়ন, তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা এবং এ কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিঞা, বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নের প্রশাসকবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। সভা শেষে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান এবং খাসকাউলিয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা রিফাত হোসেনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন