সিরাজগঞ্জের রায়গঞ্জে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়নের সুযোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) উপজেলা অডিটোরিয়ামে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), রায়গঞ্জ শাখার আয়োজনে এবং বাংলাদেশ ব্যাংক, বগুড়ার সহযোগিতায় ‘উদ্যোগ (UDYOG): উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রাজ্জাক জুয়েল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সোহাগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপজেলার তরুণ সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তা চিহ্নিতকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং সম্ভাবনাময় তরুণদের জন্য অর্থায়নের সুযোগ ও নীতিমালা সম্পর্কে আলোচনা করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ কর্মসূচির মাধ্যমে উপজেলার তরুণরা উদ্যোক্তা হতে উৎসাহিত হবেন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবেন।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন