ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

কাশিয়ানীতে ১৪২১ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক অভিযান চালিয়ে থানা পুলিশ ১৪২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

কাশিয়ানী থানার ইন্সপেক্টর মোঃ মাহফুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী বাজারে মাদক ব্যবসা চলছে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হোসাইন শেখ (৪২) মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করেন। তিনি ব্রাক অফিসের পেছনে যমুনা নামের পাঁচ তলা ভবনের চতুর্থ তলায় যান। পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। সম্পূর্ণ বডি সার্চে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রুম তল্লাশিতে আরও সাত প্যাকেট ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ভাড়াটিয়াদের ও বাড়িওয়ালা প্রতিনিধিদের সামনে গণনা করে ১২৬১ পিস ইয়াবা জব্দ করা হয়। সঙ্গে ইয়াবা সেবনের সরঞ্জাম, ব্যাংকের ট্রানজেকশন রসিদ ও ক্রেডিট কার্ডও জব্দ করা হয়। সহকারি পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং সমস্ত মালামাল তালিকাভুক্ত করে নেন।

অন্যদিকে, এসআই নুরুল আলম ভাটিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে গোলক বিশ্বাস (৩৮) নামে এক ব্যক্তিকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৩ লক্ষ ৭০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথকভাবে কাশিয়ানী থানায় দুটি মামলা রুজু করা হয়েছে এবং তারা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ইন্সপেক্টর মোঃ মাহফুজ বলেন, “মাদকবিরোধী অভিযান সব সময় অব্যাহত থাকবে।”

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

কাশিয়ানীতে ১৪২১ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক অভিযান চালিয়ে থানা পুলিশ ১৪২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

কাশিয়ানী থানার ইন্সপেক্টর মোঃ মাহফুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী বাজারে মাদক ব্যবসা চলছে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হোসাইন শেখ (৪২) মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করেন। তিনি ব্রাক অফিসের পেছনে যমুনা নামের পাঁচ তলা ভবনের চতুর্থ তলায় যান। পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। সম্পূর্ণ বডি সার্চে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রুম তল্লাশিতে আরও সাত প্যাকেট ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ভাড়াটিয়াদের ও বাড়িওয়ালা প্রতিনিধিদের সামনে গণনা করে ১২৬১ পিস ইয়াবা জব্দ করা হয়। সঙ্গে ইয়াবা সেবনের সরঞ্জাম, ব্যাংকের ট্রানজেকশন রসিদ ও ক্রেডিট কার্ডও জব্দ করা হয়। সহকারি পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং সমস্ত মালামাল তালিকাভুক্ত করে নেন।

অন্যদিকে, এসআই নুরুল আলম ভাটিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে গোলক বিশ্বাস (৩৮) নামে এক ব্যক্তিকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৩ লক্ষ ৭০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথকভাবে কাশিয়ানী থানায় দুটি মামলা রুজু করা হয়েছে এবং তারা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ইন্সপেক্টর মোঃ মাহফুজ বলেন, “মাদকবিরোধী অভিযান সব সময় অব্যাহত থাকবে।”

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত