ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

কুমিল্লায় ছাত্রলীগ-যুবলীগের ২৯ নেতাকর্মী আটক


প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুমিল্লায় ছাত্রলীগ-যুবলীগের ২৯ নেতাকর্মী আটক

কুমিল্লা নগরীতে সহিংসতা এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে ছাত্রলীগ ও যুবলীগের ২৯ নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে রবিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় আইনশৃঙ্খলা বজায় রাখতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতির প্রমাণ হিসেবে ব্যানার, লাঠি ও গ্যাসলাইট জব্দ করা হয়।

পুলিশ জানায়, সাবেক এমপি বাহারের মেয়ে সূচনার আর্থিক সহযোগিতায় এই মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। টমছমব্রিজ ও বাদুরতলা এলাকায় অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করা হয়। এছাড়া পৃথক অভিযানে জেলার অন্যান্য স্থানে আরও ১৫ জনকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


কুমিল্লায় ছাত্রলীগ-যুবলীগের ২৯ নেতাকর্মী আটক

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৫

featured Image

কুমিল্লা নগরীতে সহিংসতা এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে ছাত্রলীগ ও যুবলীগের ২৯ নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে রবিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় আইনশৃঙ্খলা বজায় রাখতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতির প্রমাণ হিসেবে ব্যানার, লাঠি ও গ্যাসলাইট জব্দ করা হয়।

পুলিশ জানায়, সাবেক এমপি বাহারের মেয়ে সূচনার আর্থিক সহযোগিতায় এই মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। টমছমব্রিজ ও বাদুরতলা এলাকায় অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করা হয়। এছাড়া পৃথক অভিযানে জেলার অন্যান্য স্থানে আরও ১৫ জনকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।


খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত