ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
খোলা বার্তা

কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা

কুমিল্লা নগরের টাউন হল মাঠে বিএনপির দুই গ্রুপের পৃথক কর্মসূচি আহ্বানকে কেন্দ্র করে শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। 

একই স্থানে আলাদা সময় ও উদ্দেশ্যে কর্মসূচি ঘোষণা করায় কান্দিরপাড় ও টাউন হল এলাকাজুড়ে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী বৃহস্পতিবার বিকেল ৩টায় মাঠের পশ্চিম পাশে নির্বাচনী সমাবেশের ডাক দেন।

অন্যদিকে মনোনয়নবঞ্চিত চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারীরা একই দিন সকাল ১১টায় মাঠের পূর্ব পাশে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজনের ঘোষণা দেন।

একই স্থানে দুই পক্ষের সমাবেশ ডাকায় গত দুই দিন ধরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন টাউন হল মাঠে কোনো সমাবেশ না করার নির্দেশ দেয়। বৃহস্পতিবার সকালেই মাঠের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়, মাঠে সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় বুধবার গভীর রাতে কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী উভয় পক্ষকে লিখিতভাবে জানিয়ে দেন—টাউন হলে কোনো কর্মসূচি পালন করা যাবে না এবং বিকল্প স্থানে আয়োজনের আহ্বান জানান।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক জানান, রাতে মাঠের ফটকে তালা দেওয়া হয় এবং সকাল থেকে অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা এলাকায় অবস্থান নিয়েছে।

একই স্থানে দুই গ্রুপের কর্মসূচি ডাকে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। প্রশাসন জানিয়েছে—শান্তি ও জননিরাপত্তা নিশ্চিত করতেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. একরামুল হক
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রধান নির্বাহী : সাইদুল ইসলাম আবির।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত