কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ১২ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (০৩ নভেম্বর) ভোরে সদর দক্ষিণ উপজেলার ধনপুর মাঠ এলাকা থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলারের প্রায় ২০০ গজ ভেতরে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও মাদকদ্রব্য পাওয়া যায়।উদ্ধার করা অস্ত্র ও মাদকের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন