ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

কোনো কাজেই আসছে না ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাল্লা স্থলবন্দর জাতীয় সম্পদে পরিণত হওয়ার কথা থাকলেও বর্তমানে তা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বছরের পর বছর ব্যবহারের বাইরে থাকায় স্থলবন্দরটি এখন গোচারণ ভূমিতে রূপ নিয়েছে—অন্যদিকে অপচয় হয়েছে সরকারের কোটি কোটি টাকা।

স্থানীয় সূত্র জানায়, ভারত–বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে স্থলবন্দর নির্মাণের জন্য প্রায় ১৩ একর জমি অধিগ্রহণ করা হয়। চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড কেদারাকোট গ্রামে অবস্থিত এই স্থলবন্দরের নির্মাণকাজ শুরু হয় ২০১৬ সালের ২৩ মার্চ এবং শেষ হয় ২০২৩ সালের জুন মাসে।

একটি আধুনিক স্থলবন্দরের জন্য প্রয়োজনীয় সব স্থাপনা—ওয়্যারহাউস, ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড, ট্রাক পার্কিং ইয়ার্ড, ওপেন ইয়ার্ড, প্রশাসনিক ভবন ও ডরমিটরি—সবই নির্মাণ করা হয়েছে। এসব নির্মাণে ব্যয় হয়েছে ৪৯ কোটি ৯০ লাখ টাকা। কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়মুড়া অংশে কোনো স্থলবন্দর নির্মাণ না হওয়ায় পুরো প্রকল্প আজ অচল হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, চুনারুঘাট থেকে আসামপাড়া বাজার পর্যন্ত পাকা রাস্তা থাকলেও আসামপাড়া থেকে বাল্লা স্থলবন্দর পর্যন্ত রাস্তা এখনো কাঁচা। বন্দরকে কেন্দ্র করে কোনো সড়ক অবকাঠামো উন্নয়ন হয়নি। স্থলবন্দর নির্মাণের আগে এলাকাটিতে শতাধিক পরিবার বসবাস করত—পরবর্তীতে তাদের সরিয়ে নেওয়া হলেও অনেকেই অভিযোগ করেছেন যে এখনো ক্ষতিপূরণ পাননি।

বর্তমানে বন্দর এলাকার ভেতরে বেশ কয়েকটি পরিবার বসবাস করছে। খোলা জায়গায় গরু-বাছুর চরতে দেখা যায়, শিশুরা খেলাধুলা করে, আর বিকেলে পর্যটকদের আনাগোনা লাগে। পুরো স্থলবন্দর পাহারা দিচ্ছেন মাত্র একজন আনসার সদস্য। অন্যদিকে ভারতীয় অংশ পাহাড়মুড়ায় এখনো কোনো স্থাপনা বা রাস্তা নির্মাণের চিহ্ন নেই—এলাকা ঝোপঝাড়ে ভরা।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের তৎকালীন নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায়ের তদবিরেই বাল্লা শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা দেওয়া হয়েছিল।

অ্যাডভোকেট মাহবুব আলী বর্তমানে জেলহাজতে থাকায় তার বক্তব্য জানা যায়নি। তবে অশোক মাধব রায় বলেন, “২০১২ সালে দুই দেশের সিদ্ধান্তে স্থলবন্দর উদ্যোগ নেওয়া হয়। আমি নৌসচিব থাকা অবস্থায় কিছু কাজ করেছি—২০১৬ সালে অবসর নেওয়ার পর মূল উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে।”

গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, “বাংলাদেশের অংশে সব প্রস্তুতি শেষ। কিন্তু ভারতের অংশে কোনো কাজই হয়নি। ভারত

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

কোনো কাজেই আসছে না ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর

প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত