ঢাকা    শনিবার, ২১ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

ক্ষতিগ্রস্ত হাওর-খাল পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

টানা ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিভিন্ন হাওর ও খাল এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) রেজওয়ানুর রহমান।

মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিল ও খাল এলাকায় সরেজমিনে গিয়ে তিনি ক্ষয়ক্ষতির চিত্র পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে তিনি খারনৈ ইউনিয়নের চিকন মাটিয়া, তেলেঙ্গা ও মেদি বিল এবং দমদমা খাল এলাকা ঘুরে দেখেন। এ সময় অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগের কথা শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

পরিদর্শন শেষে মহাপরিচালক রেজওয়ানুর রহমান বলেন, ভারী বৃষ্টি শুরুর পর থেকেই সরকার পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে। তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সহায়তা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনাসহ ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জিআর (GR) নগদ অর্থ ও চাল বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, “এই সহায়তা কার্যক্রম পর্যায়ক্রমে আরও জোরদার করা হবে, যাতে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ খাদ্য বা আর্থিক সংকটে না পড়ে।”

এ সময় উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রুহুল আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

স্থানীয়দের আশা, দ্রুত সরকারি সহায়তা পৌঁছালে ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ক্ষতিগ্রস্ত হাওর-খাল পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

টানা ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিভিন্ন হাওর ও খাল এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) রেজওয়ানুর রহমান।

মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিল ও খাল এলাকায় সরেজমিনে গিয়ে তিনি ক্ষয়ক্ষতির চিত্র পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে তিনি খারনৈ ইউনিয়নের চিকন মাটিয়া, তেলেঙ্গা ও মেদি বিল এবং দমদমা খাল এলাকা ঘুরে দেখেন। এ সময় অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগের কথা শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

পরিদর্শন শেষে মহাপরিচালক রেজওয়ানুর রহমান বলেন, ভারী বৃষ্টি শুরুর পর থেকেই সরকার পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে। তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সহায়তা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনাসহ ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জিআর (GR) নগদ অর্থ ও চাল বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, “এই সহায়তা কার্যক্রম পর্যায়ক্রমে আরও জোরদার করা হবে, যাতে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ খাদ্য বা আর্থিক সংকটে না পড়ে।”

এ সময় উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রুহুল আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

স্থানীয়দের আশা, দ্রুত সরকারি সহায়তা পৌঁছালে ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত