গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের রায়গঞ্জে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখা।
শনিবার (১ আগস্ট) বিকেলে ধানগড়া পল্লী বিদ্যুৎ মোড় থেকে গণমিছিলটি শুরু হয়ে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার আমির মো. আলী মর্তুজা। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি এস এম মুনসুর আলী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য প্রফেসর শায়খ ড. মাওলানা আব্দুস সামাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাসির উদ্দীন, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার এবং রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
গণমিছিল ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখা।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন