ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

চকরিয়ায় বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ নারী গ্রেপ্তার

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, চকরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিঃ) ইমরুল হক, এসআই (নিঃ) মহিউদ্দিন ভূঞা, এসআই (নিঃ) শফিকুল ইসলাম রাজা, এএসআই (নিঃ) দেবু মজুদার, এএসআই (নিঃ) আলাউদ্দিন, কনস্টেবল মোহাম্মদ নোমান ও নারী কনস্টেবল আনজুমান আরা অংশ নেন।

অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম পালাকাটা কালাচাঁন পাড়ায় মোসা. খুরশিদা বেগমের মেয়ের জামাই বাপ্পীর বসতঘরে অবৈধ অস্ত্র ও গুলি মজুদ রয়েছে। পরে বাপ্পীর আবদ্ধ কক্ষের তালা খুলে কাপড় রাখার তাক থেকে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল ও একটি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে এক নারীকে গ্রেপ্তার করা হয় এবং উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করা হয়। এ ঘটনায় অবৈধভাবে অস্ত্র ও গুলি হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে The Arms Act, 1878-এর ১৯(এ)/১৯(এফ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

চকরিয়ায় বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, চকরিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিঃ) ইমরুল হক, এসআই (নিঃ) মহিউদ্দিন ভূঞা, এসআই (নিঃ) শফিকুল ইসলাম রাজা, এএসআই (নিঃ) দেবু মজুদার, এএসআই (নিঃ) আলাউদ্দিন, কনস্টেবল মোহাম্মদ নোমান ও নারী কনস্টেবল আনজুমান আরা অংশ নেন।

অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম পালাকাটা কালাচাঁন পাড়ায় মোসা. খুরশিদা বেগমের মেয়ের জামাই বাপ্পীর বসতঘরে অবৈধ অস্ত্র ও গুলি মজুদ রয়েছে। পরে বাপ্পীর আবদ্ধ কক্ষের তালা খুলে কাপড় রাখার তাক থেকে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল ও একটি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে এক নারীকে গ্রেপ্তার করা হয় এবং উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করা হয়। এ ঘটনায় অবৈধভাবে অস্ত্র ও গুলি হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে The Arms Act, 1878-এর ১৯(এ)/১৯(এফ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত