ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

চন্দ্রকোনা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মির্জা মোস্তফা জামান

সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোনা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মির্জা মোস্তফা জামান।

সোমবার (২ নভেম্বর) বিকেলে তিনি ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের খোঁজখবর নেন। এ সময় তাঁদের পুনর্বাসনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

মির্জা মোস্তফা জামান বলেন,অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা তাঁদের সারা জীবনের স্বপ্ন ও পুঁজি হারিয়েছেন। তাঁদের এই অসহায়ত্ব দেখে আমি গভীরভাবে ব্যথিত। এই কঠিন সময়ে তাঁদের একা থাকতে দেওয়া যাবে না। মানবিকতার জায়গা থেকে সবাইকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।

গত শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারের প্রায় সব দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ব্যবসায়ীরা পুঁজি ও মালামাল হারিয়ে চরম বিপাকে পড়েন। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

পরিদর্শনকালে জেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

চন্দ্রকোনা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মির্জা মোস্তফা জামান

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোনা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মির্জা মোস্তফা জামান।

সোমবার (২ নভেম্বর) বিকেলে তিনি ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের খোঁজখবর নেন। এ সময় তাঁদের পুনর্বাসনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

মির্জা মোস্তফা জামান বলেন,অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা তাঁদের সারা জীবনের স্বপ্ন ও পুঁজি হারিয়েছেন। তাঁদের এই অসহায়ত্ব দেখে আমি গভীরভাবে ব্যথিত। এই কঠিন সময়ে তাঁদের একা থাকতে দেওয়া যাবে না। মানবিকতার জায়গা থেকে সবাইকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।

গত শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারের প্রায় সব দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ব্যবসায়ীরা পুঁজি ও মালামাল হারিয়ে চরম বিপাকে পড়েন। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

পরিদর্শনকালে জেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত