ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জের ঘুড়কা ইউপির চকগোবিন্দপুরে একই রাতে দুই শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি-লুট

সিরাজগঞ্জের রায়গঞ্জে একই রাতে পাশাপাশি দুই শিক্ষকের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার ঘুড়কা ইউনিয়নের চক গোবিন্দপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

চক গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেদওয়ানুল হকের বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় সাড়ে তিন লাখ টাকা নগদ, শিক্ষার্থীদের গচ্ছিত রাখা বিপুল পরিমাণ নতুন টাকা, দুটি ল্যাপটপ, একটি স্বর্ণের চেইন ও তিনটি আংটিসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।

একই রাতে পাশের বাড়িতে ধুবিল মেহমানশাহী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানীর বাড়িতেও লুটপাট হয়। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা তাঁকে, তাঁর স্ত্রী ও একমাত্র মেয়েকে চেতনানাশক প্রয়োগ করে। এতে তাঁরা অসুস্থ হয়ে পড়লে অবচেতন অবস্থায় সিরাজগঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী বলেন, খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

রায়গঞ্জের ঘুড়কা ইউপির চকগোবিন্দপুরে একই রাতে দুই শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি-লুট

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জে একই রাতে পাশাপাশি দুই শিক্ষকের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার ঘুড়কা ইউনিয়নের চক গোবিন্দপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

চক গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেদওয়ানুল হকের বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় সাড়ে তিন লাখ টাকা নগদ, শিক্ষার্থীদের গচ্ছিত রাখা বিপুল পরিমাণ নতুন টাকা, দুটি ল্যাপটপ, একটি স্বর্ণের চেইন ও তিনটি আংটিসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।

একই রাতে পাশের বাড়িতে ধুবিল মেহমানশাহী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানীর বাড়িতেও লুটপাট হয়। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা তাঁকে, তাঁর স্ত্রী ও একমাত্র মেয়েকে চেতনানাশক প্রয়োগ করে। এতে তাঁরা অসুস্থ হয়ে পড়লে অবচেতন অবস্থায় সিরাজগঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী বলেন, খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত