ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

ডিমলায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডিমলা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইমরানুজ্জামান বলেন,ণ দেশের যুবসমাজকে দক্ষ, যোগ্য ও আত্মনির্ভরশীল মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও কর্মসংস্থানমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের মাধ্যমে বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি, নতুন উদ্যোক্তা তৈরি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ করা হচ্ছে। সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে তরুণদের নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের পথও তৈরি করতে হবে। একটি সমৃদ্ধ, কর্মমুখী ও আত্মনির্ভর বাংলাদেশ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার সেক্রেটারি রোকনুজ্জামান বকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব নিরসন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং আত্মকর্মসংস্থানের ক্ষেত্র সম্প্রসারণে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের বিকল্প নেই। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর মাধ্যমে যুবসমাজকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত করতে হবে।

বক্তারা আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু চাকরির প্রত্যাশায় বসে না থেকে নিজেদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে হবে। সময়োপযোগী প্রশিক্ষণ ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য করে তোলার পাশাপাশি দেশের উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক অবদান রাখতে হবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন যুব সংগঠনের সদস্য, প্রশিক্ষণার্থী এবং স্থানীয় তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ডিমলায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত