ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

জাতীয় যুব দিবসে সিরাজগঞ্জে যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ

‘দক্ষ যুব গড়বে দেশ,সমৃদ্ধ হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা,যুব ঋণের চেক বিতরণ,বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সিরাজগঞ্জে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক মো: আমিরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গনপতি রায়। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাজরান রউফ, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল। 

এসময় বক্তারা বলেন, যুবসমাজকে দেশের উন্নয়ন ও অগ্রগতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান এবং দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানাই। 

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় যুবকরা।

উল্লেখ্য: অনুষ্ঠানে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি,দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি এবং গাছের চারা বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

জাতীয় যুব দিবসে সিরাজগঞ্জে যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

‘দক্ষ যুব গড়বে দেশ,সমৃদ্ধ হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা,যুব ঋণের চেক বিতরণ,বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) সিরাজগঞ্জে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক মো: আমিরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গনপতি রায়। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাজরান রউফ, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল। 

এসময় বক্তারা বলেন, যুবসমাজকে দেশের উন্নয়ন ও অগ্রগতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান এবং দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানাই। 

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় যুবকরা।

উল্লেখ্য: অনুষ্ঠানে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি,দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি এবং গাছের চারা বিতরণ করা হয়।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত