ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

রায়গঞ্জে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় অপর এক আসামির কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (১ নভেম্বর) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার পাঙ্গাসী বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ৩০ পিস ইয়াবাসহ মো. সবুজ হোসেন (২৫) নামের এক যুবককে আটক করা হয়। তিনি হাটপাঙ্গাসী উত্তরপাড়া গ্রামের আব্দুল মোমিন শেখের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

অপরদিকে, একই দিনে ঢাকার মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলা নং-২৮৬/২৩ (রায়)- এর দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি প্রহল্লাদ সরকারকে গ্রেপ্তার করা হয়। তিনি রায়গঞ্জ উপজেলার দেওভোগ গ্রামের মৃত প্রেমচাঁদ সরকারের ছেলে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, পৃথক অভিযানে গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। মাদকদ্রব্য ও সাজাপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

রায়গঞ্জে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় অপর এক আসামির কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (১ নভেম্বর) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার পাঙ্গাসী বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ৩০ পিস ইয়াবাসহ মো. সবুজ হোসেন (২৫) নামের এক যুবককে আটক করা হয়। তিনি হাটপাঙ্গাসী উত্তরপাড়া গ্রামের আব্দুল মোমিন শেখের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

অপরদিকে, একই দিনে ঢাকার মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলা নং-২৮৬/২৩ (রায়)- এর দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি প্রহল্লাদ সরকারকে গ্রেপ্তার করা হয়। তিনি রায়গঞ্জ উপজেলার দেওভোগ গ্রামের মৃত প্রেমচাঁদ সরকারের ছেলে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, পৃথক অভিযানে গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। মাদকদ্রব্য ও সাজাপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত