সিরাজগঞ্জের এনায়েতপুর থানার মুলকান্দি এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের ‘খ’ সার্কেলের বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মো. মাহবুবর রহমানের নেতৃত্বে এনায়েতপুর থানার মুলকান্দিসহ বিভিন্ন এলাকায় নিয়মিত মামলার বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ কেজি গাঁজা জব্দ করা হয় এবং একজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় পরিদর্শক মো. মাহবুবর রহমান বাদী হয়ে এনায়েতপুর থানায় মামলা করেছেন। মামলার নম্বর ০৩/২০২৬।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন