বগুড়ার ধুনটে বিস্ফোরক আইনে করা একটি মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সজিব ইসলামকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সজিব ইসলাম ধুনট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সদরপাড়া এলাকার বাসিন্দা। তিনি শাহ আলী ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধুনট শহরের সোনামুখী সড়কের ডাইম ভবন এলাকায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি যৌথ মশাল মিছিল বের করা হয়। অভিযোগ রয়েছে, ওই মিছিল থেকে বিএনপির নেতা-কর্মীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে মিছিলকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি রাতে ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন শেখ বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আসিফ ইকবালসহ ৯৬ জনকে আসামি করা হয়। ওই মামলার এজাহারনামীয় আসামি ছিলেন সজিব ইসলাম। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সজিব ইসলাম বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি। তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন