সিরাজগঞ্জ পৌর এলাকার কালীবাড়ীস্থ স্থায়ী নিবাসী,শতাব্দীপ্রাচীন দুই'শ বছরের কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সাবেক কোষাধ্যক্ষ এবং গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক প্রভাস চন্দ্র সাহা মৃত্যু বরন করেছেন।
সোমবার (২ নভেম্বর) ভোর ৭টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন,সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সোমবার দুপুর ১টায় সিরাজগঞ্জ পৌর এলাকার ঘুরকা মহাশ্মশানে সম্পন্ন করা হয়।
কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিত মন্ডল স্বপন এক শোকবার্তায় বলেন,প্রভাস চন্দ্র সাহার মৃত্যুতে আমরা একজন আদর্শ শিক্ষক, সৎ ও নিষ্ঠাবান মানুষ এবং মন্দিরের নিবেদিতপ্রাণ অভিভাবককে হারালাম। মন্দিরের প্রতি তাঁর আন্তরিকতা দায়িত্ববোধ ও অবদান আমাদের স্মৃতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।তাঁর এই চিরবিদায়ে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি আমরা।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন