ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

চরভদ্রাসনে তীব্র শীত মোকাবেলায় ৩'শ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

তীব্র শীতের কষ্ট লাঘবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত কম্বল ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, চরভদ্রাসনের আয়োজনে এবং কিশোর আলো যুব সংগঠন, চরভদ্রাসনের সহযোগিতায় মোট ৩০০ পিস কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জালাল উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মচারীবৃন্দ।

প্রথম পর্যায়ে উপজেলার ৪ নং গাজীরটেক ইউনিয়নের হাজিগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী। পরে চরভদ্রাসন সদর ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকার দুটি গুচ্ছগ্রামের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল পেয়ে খুশি অসহায় মানুষরা বলেন, তীব্র শীতে এই কম্বল তাদের জন্য অনেক বড় সহায়তা। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন বলেন, “শীতের তীব্রতা বাড়লে পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে থাকার এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ ধরনের উদ্যোগ শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

চরভদ্রাসনে তীব্র শীত মোকাবেলায় ৩'শ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

তীব্র শীতের কষ্ট লাঘবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত কম্বল ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, চরভদ্রাসনের আয়োজনে এবং কিশোর আলো যুব সংগঠন, চরভদ্রাসনের সহযোগিতায় মোট ৩০০ পিস কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জালাল উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মচারীবৃন্দ।

প্রথম পর্যায়ে উপজেলার ৪ নং গাজীরটেক ইউনিয়নের হাজিগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী। পরে চরভদ্রাসন সদর ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকার দুটি গুচ্ছগ্রামের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল পেয়ে খুশি অসহায় মানুষরা বলেন, তীব্র শীতে এই কম্বল তাদের জন্য অনেক বড় সহায়তা। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন বলেন, “শীতের তীব্রতা বাড়লে পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে থাকার এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ ধরনের উদ্যোগ শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত