ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

চুনারুঘাটে বনে গাছ চোর ও বনরক্ষীদের মধ্যে ৩৪ রাউন্ড গুলিবিনিময়

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে গাছ চোর ও বনরক্ষীদের মধ্যে ৩৪ রাউন্ড গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। বনরক্ষীরা পিছু হটলে ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৌঁছায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে গাছ চোরেরা পালিয়ে যায়।

কালেঙ্গা রেঞ্জ কর্তৃপক্ষ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করে। এর আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টা পর্যন্ত প্রায় আধাঘণ্টা ধরে এ গুলিবিনিময় চলে।

কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা আবদুল খালেক জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে একদল গাছ চোর কালেঙ্গা পাহাড় এলাকায় সেগুন গাছ কাটছিল। খবর পেয়ে বিট কর্মকর্তা অল-আমিনের নেতৃত্বে তিনজন বনরক্ষী সেখানে পৌঁছালে গাছ চোরেরা তাদের ধাওয়া করে। এ সময় বনরক্ষীরা আত্মরক্ষার্থে গুলি ছুড়লে গাছ চোরেরাও পাল্টা গুলি চালায়।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব না হওয়ায় বনরক্ষীরা গুলি ছুড়ে পিছু হটেন। পরে খবর পেয়ে বিজিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছালে গাছ চোরেরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কয়েকটি সেফটি ফিউজ (সেফনসা) উদ্ধার করা হয়েছে।

রেঞ্জ কর্মকর্তা বলেন, গাছ চোরদের আচরণ ছিল অত্যন্ত বেপরোয়া। বিজিবি দ্রুত পৌঁছানোর কারণেই তারা সরে যেতে বাধ্য হয়। এ ঘটনায় চুনারুঘাট থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

চুনারুঘাটে বনে গাছ চোর ও বনরক্ষীদের মধ্যে ৩৪ রাউন্ড গুলিবিনিময়

প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে গাছ চোর ও বনরক্ষীদের মধ্যে ৩৪ রাউন্ড গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। বনরক্ষীরা পিছু হটলে ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৌঁছায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে গাছ চোরেরা পালিয়ে যায়।

কালেঙ্গা রেঞ্জ কর্তৃপক্ষ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করে। এর আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টা পর্যন্ত প্রায় আধাঘণ্টা ধরে এ গুলিবিনিময় চলে।

কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা আবদুল খালেক জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে একদল গাছ চোর কালেঙ্গা পাহাড় এলাকায় সেগুন গাছ কাটছিল। খবর পেয়ে বিট কর্মকর্তা অল-আমিনের নেতৃত্বে তিনজন বনরক্ষী সেখানে পৌঁছালে গাছ চোরেরা তাদের ধাওয়া করে। এ সময় বনরক্ষীরা আত্মরক্ষার্থে গুলি ছুড়লে গাছ চোরেরাও পাল্টা গুলি চালায়।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব না হওয়ায় বনরক্ষীরা গুলি ছুড়ে পিছু হটেন। পরে খবর পেয়ে বিজিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছালে গাছ চোরেরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কয়েকটি সেফটি ফিউজ (সেফনসা) উদ্ধার করা হয়েছে।

রেঞ্জ কর্মকর্তা বলেন, গাছ চোরদের আচরণ ছিল অত্যন্ত বেপরোয়া। বিজিবি দ্রুত পৌঁছানোর কারণেই তারা সরে যেতে বাধ্য হয়। এ ঘটনায় চুনারুঘাট থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত