ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
খোলা বার্তা

জনদুর্ভোগ কমাতে নিজ অর্থায়নে সড়ক নির্মাণ, মসজিদেও সহায়তা

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নে নিজ অর্থায়নে একটি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুজ্জামান (আরিফ)। একই দিনে একটি নির্মাণাধীন মসজিদের উন্নয়নকাজে আর্থিক সহযোগিতা এবং ইউনিয়নের আরও কয়েকটি সড়কের বিষয়ে খোঁজখবর নেন তিনি।

শুক্রবার (২ অক্টোবর) সকালে ইউনিয়নের দেলবাড়িয়া মধ্যপাড়া থেকে শেখরকান্দি পর্যন্ত ইটের সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে মিলাদ ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া শেষে উপস্থিতদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

পরে দেলবাড়িয়া মোড়ে নির্মাণাধীন একটি মসজিদ পরিদর্শন করেন আরিফুজ্জামান। সেখানে মসজিদের চলমান উন্নয়নকাজের জন্য আর্থিক সহযোগিতা করেন তিনি।

এ সময় ইউনিয়নের আরও কয়েকটি এলাকার সড়কের বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন। স্থানীয় সূত্রে জানা যায়, এসব এলাকার কয়েকটি সড়ক নির্মাণ ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দেলবাড়িয়া মধ্যপাড়া থেকে শেখরকান্দি পর্যন্ত সড়কটি নির্মাণ সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের চলাচলে সুবিধা হবে।

আরিফুজ্জামান বলেন, এলাকার মানুষের প্রয়োজন ও স্থানীয় সমস্যাগুলো বিবেচনায় নিয়ে সড়ক নির্মাণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করছেন তিনি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।

এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতার বিষয়টিও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

জনদুর্ভোগ কমাতে নিজ অর্থায়নে সড়ক নির্মাণ, মসজিদেও সহায়তা

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নে নিজ অর্থায়নে একটি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুজ্জামান (আরিফ)। একই দিনে একটি নির্মাণাধীন মসজিদের উন্নয়নকাজে আর্থিক সহযোগিতা এবং ইউনিয়নের আরও কয়েকটি সড়কের বিষয়ে খোঁজখবর নেন তিনি।

শুক্রবার (২ অক্টোবর) সকালে ইউনিয়নের দেলবাড়িয়া মধ্যপাড়া থেকে শেখরকান্দি পর্যন্ত ইটের সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে মিলাদ ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া শেষে উপস্থিতদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

পরে দেলবাড়িয়া মোড়ে নির্মাণাধীন একটি মসজিদ পরিদর্শন করেন আরিফুজ্জামান। সেখানে মসজিদের চলমান উন্নয়নকাজের জন্য আর্থিক সহযোগিতা করেন তিনি।

এ সময় ইউনিয়নের আরও কয়েকটি এলাকার সড়কের বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন। স্থানীয় সূত্রে জানা যায়, এসব এলাকার কয়েকটি সড়ক নির্মাণ ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দেলবাড়িয়া মধ্যপাড়া থেকে শেখরকান্দি পর্যন্ত সড়কটি নির্মাণ সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের চলাচলে সুবিধা হবে।

আরিফুজ্জামান বলেন, এলাকার মানুষের প্রয়োজন ও স্থানীয় সমস্যাগুলো বিবেচনায় নিয়ে সড়ক নির্মাণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করছেন তিনি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।

এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতার বিষয়টিও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৯২৮-৩১৩১২০
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত