সরকারি খাদ্যভাণ্ডারকে সমৃদ্ধ করার পাশাপাশি প্রান্তিক কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে নীলফামারীর ডোমারে ২০২৫-২৬ মৌসুমের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ডোমার খাদ্য গুদামে এর কার্যক্রমের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্বী।
এসময় আরও উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. হাসনা আখতার, উপজেলা খাদ্য পরিদর্শক কাজল রেখা, ডোমার প্রেস ক্লাব সভাপতি মো. মোজাফফর আলী, মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক বায়জিদ হোসেন জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বছর উপজেলার তালিকাভুক্ত প্রান্তিক চাষীদের নিকট থেকে ৩৪ টাকা কেজি দরে ধান এবং মিলারদের নিকট থেকে ৫০ টাকা কেজি দরে সিদ্ধ চাল ক্রয় করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে, এই কার্যক্রমের মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাবেন এবং সরকারি খাদ্য নিরাপত্তা জোরদার হবে।
উল্লেখ্য,উদ্বোধনের পরই অটো রাইসমিল মালিক আফসার উদ্দিনের চাল সংগ্রহের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়।

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন