ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

ডোমারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নীলফামারীর ডোমারে শুরু হয়েছে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট।

বুধবার(১২ নভেম্বর) বিকেলে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর আহবায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

উপজেলা বিএনপি আয়োজিত এ প্রতিযোগিতায় ডোমারের ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে মোট ১১টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ডোমার পৌরসভা দল ও ভোগডাবুড়ি ইউনিয়ন দল।

এতে,ভোগডাবুড়ীকে পরাজিত করেছে পৌরসভা দল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুজ্জামান আনু, সাবেক সাধারণ সম্পাদক মোজ্জাফফর হোসেন এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন,মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এই অঞ্চলের খেলাধুলার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ডোমার ও ডিমলা উপজেলার চ্যাম্পিয়ন দল দুটি নিয়ে পরে উপজেলা পর্যায়ের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ডোমারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৫

featured Image

নীলফামারীর ডোমারে শুরু হয়েছে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট।

বুধবার(১২ নভেম্বর) বিকেলে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর আহবায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

উপজেলা বিএনপি আয়োজিত এ প্রতিযোগিতায় ডোমারের ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে মোট ১১টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ডোমার পৌরসভা দল ও ভোগডাবুড়ি ইউনিয়ন দল।

এতে,ভোগডাবুড়ীকে পরাজিত করেছে পৌরসভা দল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুজ্জামান আনু, সাবেক সাধারণ সম্পাদক মোজ্জাফফর হোসেন এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন,মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এই অঞ্চলের খেলাধুলার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ডোমার ও ডিমলা উপজেলার চ্যাম্পিয়ন দল দুটি নিয়ে পরে উপজেলা পর্যায়ের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত