ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

ডোমারে জামায়াতে ইসলামীর বিশাল মোটরসাইকেল শোডাউন

জামায়াতে ইসলামীর নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের পক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) সকাল ৯টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটিতে প্রায় তিন হাজার মোটরসাইকেল অংশগ্রহণ করেন বলে জানান নেতৃবৃন্দ।

শোডাউনটি ডোমার উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে একই মাঠে এসে শেষ হয়।

জান্নাতের টিকিট বিক্রি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাওলানা আব্দুস সাত্তার বলেন, জামায়াতে ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে এ কথা আমাদের কিছু রাজনৈতিক বন্ধুদের অজ্ঞতা ছাড়া কিছু নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল ও আদর্শিক সংগঠন। এটি নিছক কোনো রাজনৈতিক বা ধর্মীয় দল নয়। কুরআন ও সুন্নাহর আলোকে সৎ লোকের শাসন প্রতিষ্ঠা এবং আল্লাহর আইন বাস্তবায়নই জামায়াতের মূল লক্ষ্য। জান্নাতে যাওয়ার কথা বলা, কী আমলে জান্নাত লাভ করা যায়—এসবই কুরআন ও হাদিসভিত্তিক দিকনির্দেশনা। কিন্তু কিছু রাজনৈতিক বন্ধু এসব না বুঝে বলেন জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করে; এটি তাদের অজ্ঞতার ফল।”

তরুণদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "তরুণ সমাজ এখন দুর্নীতি-সন্ত্রাসের বিরুদ্ধে জাগ্রত। বাংলাদেশ ৫৪ বছর পার করলেও এখনো দুর্নীতিমুক্ত হয়নি, সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। আজকের মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে আমরা দুর্নীতির বিরুদ্ধে জনমত আরও শক্তিশালী করতে চাই।”

তিনি আরও বলেন, “গত ৫৪ বছরে এই আসনে যারা সংসদ সদস্য ছিলেন, প্রত্যেকেই কোনো না কোনোভাবে দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। তাই জাতি এখন বিকল্প নেতৃত্ব খুঁজছে। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে দুর্নীতিমুক্ত ব্যক্তির হাতেই নেতৃত্ব দিতে হবে।”

শোডাউন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, ডোমার উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম, ডিমলা উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মজিবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্রশিবিরের নেতা কর্মীরা। এছাড়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ র‍্যালিতে অংশ নেন। র‍্যালি শেষে আবার ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ডোমারে জামায়াতে ইসলামীর বিশাল মোটরসাইকেল শোডাউন

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত