ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
খোলা বার্তা

দিনাজপুরে সমতা প্লাজা মোবাইল মার্কেট কমিটির উদ্যোগে মানববন্ধন

অযৌক্তিকভাবে ভারতের আইএসপি দিয়ে এনইআইআর চালু, ৫৬ জন মোবাইল ব্যবসায়ীকে গ্রেপ্তার এবং নিরস্ত্র ব্যবসায়ী ও তাদের পরিবারের ওপর রাবার বুলেট, জলকামান ও টিয়ারসেল নিক্ষেপের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র লিলি মোড় এলাকায় সমতা প্লাজা মোবাইল মার্কেট কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সমতা প্লাজা মোবাইল মার্কেট কমিটির সভাপতি মো. সেলিম হোসেন এবং সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক জনি। বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে মোবাইল ব্যবসায়ীদের বিরুদ্ধে নেওয়া এসব পদক্ষেপ সম্পূর্ণ অযৌক্তিক ও হয়রানিমূলক। এতে ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তারা অবিলম্বে গ্রেপ্তারকৃত ব্যবসায়ীদের নিঃশর্ত মুক্তি, দমন-পীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বক্তারা আরও বলেন, মোবাইল ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে তাদের জীবিকা নির্বাহ করে আসছেন, অথচ এসব ঘটনায় তাদের স্বাভাবিক ব্যবসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন কমিটির সদস্য মো. ফয়জার আলী, মো. আরজু, মো. কবির, সোহেল, বাপ্পী, সাজ্জাদ ও মিম হোসেন। এছাড়া লুৎফর নেছা মোবাইল মার্কেট সমিতির আরশাদ আলী ডিউক, মিন্টু দাসসহ দিনাজপুরের বিভিন্ন এলাকার মোবাইল ব্যবসায়ীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

খোলা বার্তা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

দিনাজপুরে সমতা প্লাজা মোবাইল মার্কেট কমিটির উদ্যোগে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

অযৌক্তিকভাবে ভারতের আইএসপি দিয়ে এনইআইআর চালু, ৫৬ জন মোবাইল ব্যবসায়ীকে গ্রেপ্তার এবং নিরস্ত্র ব্যবসায়ী ও তাদের পরিবারের ওপর রাবার বুলেট, জলকামান ও টিয়ারসেল নিক্ষেপের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র লিলি মোড় এলাকায় সমতা প্লাজা মোবাইল মার্কেট কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সমতা প্লাজা মোবাইল মার্কেট কমিটির সভাপতি মো. সেলিম হোসেন এবং সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক জনি। বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে মোবাইল ব্যবসায়ীদের বিরুদ্ধে নেওয়া এসব পদক্ষেপ সম্পূর্ণ অযৌক্তিক ও হয়রানিমূলক। এতে ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তারা অবিলম্বে গ্রেপ্তারকৃত ব্যবসায়ীদের নিঃশর্ত মুক্তি, দমন-পীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বক্তারা আরও বলেন, মোবাইল ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে তাদের জীবিকা নির্বাহ করে আসছেন, অথচ এসব ঘটনায় তাদের স্বাভাবিক ব্যবসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন কমিটির সদস্য মো. ফয়জার আলী, মো. আরজু, মো. কবির, সোহেল, বাপ্পী, সাজ্জাদ ও মিম হোসেন। এছাড়া লুৎফর নেছা মোবাইল মার্কেট সমিতির আরশাদ আলী ডিউক, মিন্টু দাসসহ দিনাজপুরের বিভিন্ন এলাকার মোবাইল ব্যবসায়ীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

খোলা বার্তা

সম্পাদক ও প্রকাশক : মো. ছাইদুল ইসলাম (আবির)
✆ ০১৭৫০-৭০৭৬৩৬
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : মো. একরামুল হক।
✆ ০১৯২৮-৩১৩১২০
ই মেইল: kholabartaonline@gmail.com
কপিরাইট © ২০২৬ খোলা বার্তা । সর্বস্বত্ব সংরক্ষিত